নিরাপত্তা পরামর্শ

MyPayBD
0

 

নিরাপত্তা পরামর্শ

একটু সচেতনতা আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা করতে পারে। আপনার মাইপেবিডি একাউন্ট এবং লেনদেনের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কিছু পরামর্শ নিম্নরুপঃ

যা করবেন

১| সত্য, সঠিক, এবং পূর্ণাঙ্গ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফরমটি পূরন করুন। পরবর্তীতে, পিন ভুলে গেলে, মোবাইল ফোন হারিয়ে গেলে, অথবা, অন্য কোনো প্রয়োজনে, আপনার দেয়া এই তথ্যের মাধ্যমেই আপনার মাইপেবিডি একাউন্টের মালিকানা যাচাই করা হবে। 
২| আপনার পিন নম্বর, “সিক্রেট কোড”, এবং “সিকিউরিটি কোড” সবসময় গোপন রাখুন।
৩| প্রতিটি লেনদেনের পূর্বে এর বৈধতা এবং যথার্থতা নিশ্চিত করুন। প্রযোজ্য ক্ষেত্রে “লেনদেন একাউন্ট নম্বর”, টাকার পরিমাণ, “সিকিউরিটি কোড”, “সিক্রেট কোড”, পিন, আপনার লেনদেন সংক্রান্ত অন্যান্য তথ্য ব্যবহার/ইনপুট দেয়ার সময় সতর্ক থাকুন।
৪| প্রতিটি লেনদেনের পূর্বে এবং পরে আপনার একাউন্ট ব্যালেন্স চেক করুন।
৫| মোবাইল ফোন হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব মাইপেবিডি হেল্পলাইন -এ জানান।
১০| যেকোনো তথ্যের প্রয়োজনে এবং তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা যাচাই করার জন্যে মাইপেবিডি হেল্পলাইন -ই একমাত্র সঠিক এবং বিশ্বাসযোগ্য উৎস।

যা করবেন না

১| পিন নম্বর, “সিকিউরিটি কোড” এবং “সিক্রেট কোড” কখনই লিখে রাখবেন না এবং অন্য কাউকে জানতে দিবেন না। “মাইপেবিডি”  কর্তৃপক্ষ কখনো আপনার পিন নম্বর, সিক্রেট কোড, অথবা সিকিউরিটি কোড  জানতে চাইবেন না।
২| পরিচিত ও নির্ভরযোগ্য ব্যাক্তি ছাড়া আপনার মোবাইল ফোন কাউকে দিবেন না।

বিঃ দ্রঃ প্রযুক্তিগতভাবে “মাইপেবিডি” টাকা লেনদেনের একটি নিরাপদ মাধ্যম মাত্র, “মাইপেবিডি” সেবা ব্যবহারে এবং ব্যবহারের প্রক্রিয়ায় গ্রাহকের ভুল, ভুল ব্যাখ্যা বা জালিয়াতির সুত্রপাত হলে “মাইপেবিডি” কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

উল্লেখিত তথ্য শুধুমাত্র গ্রাহক সুবিধার্থে প্রদেয় এবং কোনো চুক্তি হিসেবে বিবেচ্য নয়। সকল তথ্য মুদ্রণের সময়কাল পর্যন্ত হালনাগাদ। “মাইপেবিডি” কর্তৃপক্ষ প্রয়োজনে যেকোনো সময়ে সেবার ধরন, বৈশিষ্ট্য, সুবিধা, এবং চার্জ যথাযথ উপায়ে পরিবর্তন করতে পারবেন। সকল সেবার উপর মাইপেবিডি এর নির্ধারিত শর্ত প্রযোজ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)